বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোহনপুরে দুর্ঘটনা নয়, দুর্বৃত্তের আগুনেই পুড়েছে সেই মাদ্রাসার অফিস

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে দুর্বৃত্তদের দেওয়া আগুনেই পুড়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌপাড়া দাখিল মাদ্রাসার অফিস। মঙ্গলবার স্থানীয় কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে। যদিও শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ঘটনাস্থল পরির্দশন শেষে দাবি করেছেন মোহনপুর থানা পুলিশ।

ঘটনা সুত্রে জানায়, গত শনিবার গভীর রাতে মৌপাড়া দাখিল মাদ্রাসার অফিসকক্ষে আগুন দেয় কয়েকজন মাদকাসক্ত ব্যক্তি। এলাকার পান বরজে নিয়মিত মাদকের আসর বসাত তারা। তবে অগ্নিকাণ্ডের দিন তারা মাদ্রাসার আশপাশেই ছিল। রাতে নৈশপ্রহরী ডিউটি করলেও কিছুক্ষণের জন্য মাদ্রাসা চত্বরে ছিলেন না তিনি। সেই সুযোগে অফিসের জানালার কাঁচ ভেঙে আগুন দেয় মাদকসেবীরা।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন অফিস শেষে বৈদ্যুতিক মিটার চেক করে মেইন সুইচ বন্ধ করা হয়। বৃহস্পতিবারও মেইন সুইচ বন্ধ করে অফিস ত্যাগ করেন পিয়ন। সে ক্ষেত্রে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। তা ছাড়া অগ্নিকাণ্ডের পর মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক ছিল। স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে বৈদ্যুতিক কোনো ত্রুটি পাননি। কিন্তু ভাঙা ছিল অফিসের জানালার কাঁচ।

স্থানীয়রা জানান, ১৯৮৭ সালে স্থাপিত এ মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই লেখাপড়ায় বেশ এগিয়ে। গত ১০ বছরে মাদ্রাসাটির জেডিসি ও দাখিল পরীক্ষায় শিক্ষার্থীরা অর্জন করে সন্তোষজনক ফল। সে জন্য কুচক্রী মহল শত্রুতা করে মাদ্রাসাটির অফিসকক্ষে এভাবে আগুন লাগাতে পারে বলে কর্তৃপক্ষের আশঙ্কা। আগুনে শিক্ষার্থীদের বিভিন্ন কাগজপত্র পুড়ে যাওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা।

এ বিষয়ে মৌপাড়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. দেরাজ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে অফিসে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, তিনটি কম্পিউটারসহ বিভিন্ন আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকার। মূল্যবান কাগজপত্র পুড়ে যাওয়ায় বেশ দুশ্চিন্তায় রয়েছি। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ ব্যাপারে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com