মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

বাড়ির পাশের ডোবায় গৃহবধূর মৃতদেহ , স্বামী আটক

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে বাড়ির পাশের ডোবা থেকে ছাবিনা খাতুন (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‌এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী শিপন শেখকে (৩৮) আটক করা হয়েছে।

এর আগে, গতকাল (৪ জুলাই) সোমবার  রাত থেকে সাবিনার কোনো খোঁজ পাচ্ছিলো না পরিবারের সদস্যরা। পরে আজ (৫ জুলাই) মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত ছাবিনা তিন সন্তানের জননী। তিনি একই ইউনিয়নের পায়কান্দি খানমরিচ এলাকার মৃত নেওয়াজ মোল্লার মেয়ে। আর আটককৃত শিপন পাশবর্তী হাটখালি ইউনিয়নের মৃত আকু শেখের ছেলে। বছর দশেক আগে তাদের দুজনের বিয়ে হয়।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, নিহত সাবিনার স্বামী ভ্যানচালক শিপন শেখ নিয়মিত জুয়া খেলেন। সম্প্রতি তাদের বাড়িতে পোষা একটি কোরবানির পশু বিক্রি করা হয়েছে। ওই টাকা পেতে স্ত্রীকে খুন করে থাকতে পারেন শিপন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com