শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

মান্দায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম, আটক ৫

নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে মাদ্রাসার এক শিক্ষককে রামদা দিয়ে কুপিয়ে ও বল্লম দিয়ে খুঁচিয়ে জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন স্থানীয়রা। আজ সোমবার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম মোজাফফর হোসেন (৪৫)। তিনি পাকুড়িয়া গ্রামের বাসিন্দা ও কালিকাপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে শিক্ষক মোজাফফর হোসেনকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই নারীসহ পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মোসলেম উদ্দিন (৫০), তাঁর স্ত্রী আলতা বিবি (৪৬), ছেলে আরিফ হোসেন (২৬) ও শরীফ হোসেন (২৪) এবং মেয়ে সুমী আক্তার (২০)।

শিক্ষক মোজাফফর হোসেনের স্বজন ইদ্রিস আলী জানান, কয়েকজন নির্মাণ শ্রমিক দিয়ে বাড়িতে কাজ করিয়ে নিচ্ছিলেন শিক্ষক মোজাফফর হোসন। এ সময় প্রতিবেশি মোসলেম উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন রামদা, লোহার রড, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষক মোজাফফর হোসেনের ওপর হামলা চালান। হামলাকারীরা তাঁকে কুপিয়ে ও বল্লম দিয়ে খুঁচিয়ে গুরুতর জখম করে।

স্বজন ইদ্রিস আলী আরও বলেন, শিক্ষক মোজাফফর হোসেনের স্ত্রী সখিনা বিবি সম্প্রতি মারা গেছেন। ছেলে সজীব রাজশাহীতে লেখাপড়া করেন। ছোট মেয়ে টুম্পাকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন। বাড়িতে লোকজন না থাকার সুযোগে হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন বলেন, সোমবার সকালে শিক্ষক মোজাফফর হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন। এসময় তাঁর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে গ্রামের আব্দুস সোবহানের বাড়িতে পাঁচজনকে আটক করেন স্থানীয় লোকজন।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক পাঁচজনকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com