বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজশাহীতে সড়ক মেরামতে অনিয়মের প্রতিবাদ করায় যুবলীগ নেতাকে পেটাল ঠিকাদার

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক সংস্কার কাজে বড় ধরণের অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে স্থানীয় যুবলীগ নেতাকে মারপিট করে ঠিকাদার ও তার লোকজন। শনিবার দুপুরে ছয়ঘাটি কালিতলা সামশুলের ভাটার সামনে এ ঘটনা ঘটে।
উপজেলায় ছয়ঘাটি থেকে বিয়ানাবোনা সড়কে সংস্কারের কাজে অনিয়মের প্রতিবাদ জানান উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা রাজু। এ সড়ক সংস্কারে নিম্মমানের পুরাতন পাথর ও খোয়া ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও পরিষ্কার না করে ময়লা-আবর্জনার মধ্য দিয়েই পাথর ও পিচ ব্যবহার করছিল ঠিকাদার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদ করে স্থানীয় লোকজন। এ সময় সেখানে রাজু গিয়ে বিষয়টি গোদাগাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলীকে জানায় এবং কাজ বন্ধ রাখতে বলে। এ নিয়ে রাজুসহ স্থানীয়দের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ঠিকাদার ও তার লোকজন। এক পর্যায়ে ঠিকাদার ও তার লোকজন রাজুকে ধরে মারপিট করে।
জানা যায়, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ছয়ঘাটি মোড় থেকে বিয়ানাবোনা রাস্তায় প্রায় আড়াই কিলোমিটার রাস্তার মেরামত কাজ চলছে। ৭১ লাখ টাকার এই সংস্কার কাজ করছেন সেলিম রেজা নামের এক ঠিকাদার।
এলাকাবাসী অভিযোগ করেন, শুরু থেকেই ওই রাস্তার উঠানো পুরাতন পাথর ও খুয়া মেশিন দিয়ে ভেঙ্গে ও মিশিয়ে পুনরায় ব্যবহার করা হচ্ছে। রাস্তায় কাজে এসব সামগ্রী ব্যবহারে মাটিসহ অনেক ময়লা আবর্জনায় ভরপুর হয়ে আছে। শনিবার (২ জুলাই) রাজুসহ স্থানীয়রা এসব নিম্নমান কাজের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের লোকজন রাজুকে মারধরও করে। এতে করে উভয় পক্ষের মধ্যে উত্তেজান ছড়িয়ে পরে।
রাজু জানান, এই রাস্তাটিতে সব কাজই খারাপ হচ্ছে। রাস্তায় পূর্বে ব্যবহিত পুরাতন পাথর ও খোয়া শামসুলের পুরাতন ইটভাটার মধ্যে নিয়ে গিয়ে গোপনে মিশিয়ে রাস্তায় ব্যবহার করা হচ্ছে । আমরা এলাকাবাসী সেখানে গিয়ে এসব ব্যবহার করতে নিষেধ করি। পরে ঠিকাদার আমার উপর চাড়াও হয়ে মারধর করেছে বলে অভিযোগ করেন।
রাস্তায় কাজে নিয়োজিত রানা নামের একজন শ্রমিক বলেন, আমরা ঠিকাদারের নির্দেশে এসব পুরাতন ইট-পাথর খোয়া ব্যবহার করেছি। তিন গাড়ী আনা হয়েছিলো এর মধ্যে কয়েকগাড়ী ব্যবহার করা হয়েছে বাকিগুলো পাশেই রাখা আছে।
রাস্তা মেরামতের কাজ দেখাশোনার দায়িত্বে নিয়োজিত গোদাগাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলের উপ-সহকারি প্রকৌশলী শাহাদত হোসেন রিপন বলেন, এখানের কোন কাজে পুরাতন ইট-পাথর ব্যবহার করা হচ্ছে না। রাস্তা মেরামতের পাথর ও পিচ মেশানো সেই সাথে ময়লা আবর্জনার সাথেই কাজ করা হচ্ছে এমন ছবি তাকে মেসেঞ্জারে দেখালে সেই ছবিটি তাদেরই রাস্তা বলে স্বীকার করে। তবে পুরাতন পাথন মেশিনে ভেঙ্গে পুনরায় রাস্তায় ব্যবহার করা হচ্ছে এমন ছবিরে বিষয়ে তিনি বলেন ওই পাথর গুলো আমাদের না ওটা অন্যকাজের।
তবে ঠিকাদার ও স্থানীয়দের সাথে মারামারির বিষয়টি স্বীকার করে বলেন, শোনলাম মারামারি হয়েছে ওখাে থেকে আমি দূরে আছি।
ঠিকাদার সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার রাস্তার কাজে কোন অনিয়ম বা নিন্মমানের কোন কিছু ব্যবহার হচ্ছে না। পুরাতন কোন কিছুও ব্যবহার হচ্ছে না। স্থানীয়দের সাথে মারামারি করেছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি মারেনি। ওরা ওখানকার স্থানীয় আমার কাছে চাঁদা চেয়েছিলো । তবে তিনি পরে বলেন চাঁদা চাওয়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com