বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—অসহায় মানুষের পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ চকরিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন

শিল্পী সমিতির সভাপতি ও সম্পাদক প্রার্থী হচ্ছেন কাঞ্চন-নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এখানে সহসভাপতি পদে দাঁড়াবেন অভিনেতা রিয়াজ ও ফেরদৌস।গতকাল (৬ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে ইলিয়াস কাঞ্চন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে আমি সভাপতি পদে নির্বাচন করবো। ইন্ডাস্ট্রি ও শিল্পীদের স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছি।

নিজের প্যানেলের প্রার্থীদের বিষয়ে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বলেন, ২০২২-২৩ সালের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করব আমি।

আমার সঙ্গে নিপুণ সেক্রেটারি পদে নির্বাচন করবে। রিয়াজ, ফেরদৌস, সাইমন ও ইমনও থাকবে। তারা কে কোন পদে নির্বাচন করবে সেটি এখনও ঠিক হয়নি।

শোনা যাচ্ছে, ইলিয়াস কাঞ্চনের প্যানেলে জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচন করবেন এ প্রজন্মের নায়ক সাইমন সাদিক।

তাদের এ প্যানেলের বিপরীতে লড়বে গত কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের প্যানেল। আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। এছাড়া দু’জন সদস্য হলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।

আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com