সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝালকাঠি প্রেসক্লাবের কমিটি পূর্নগঠনের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

সকল সাংবাদিকদের সমন্বয় ঝালকাঠি প্রেসক্লাবের কমিটি পূর্নগঠন ও প্রেসক্লাব থেকে নির্বাচনের জের হিসেবে
সাংবাদিক দিবস তালুকদারের সদস্য বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে ঝালকাঠির সাংবাদিকরা।

 

৬টি সাংবাদিক সংগঠনের সমন্বয় গঠিত সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান পলাশ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সাংবাদিক দিবস তালুকদার, রাজাপুর রিপোটার্স ইউনিটির সভাপতি প্রবীন সাংবাদিক আউয়াল গাজী, জাতীয় সাংবাদিক সংস্থার সহসভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি এসএম রাজ্জাক পিন্টু, মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক নজরুল ইসলাম, যুবলীগ নেতা কাজী মারুফ ইরান, মিডিয়া ফোরামের সভাপতি মনির হোসেন ও টেলিভিশন সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ রুহুল আমিন রুবেল।

 

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ ঝালকাঠি প্রেসক্লাব একটি চক্র সিন্ডিকেট করে ব্যপক অনিয়ম ও সেচ্ছাচারিতা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা প্রেসক্লাবের গত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করায় দিবস তালুকদারের সদস্য পদ বাতিল করেছে। এছাড়া এই সিন্ডিকেট এর আগেও মতের অমিল হওয়ায় কয়েকজন মুলধারার সাংবাদিকের সদস্য পদ বাতিল করেছে। মানববন্ধনে বক্তারা প্রেসক্লাবের এই সিন্ডিকেট কমিটি ভেঙ্গে দিয়ে ঝালকাঠির সকল পেশাদার সাংবাদিককে প্রেসক্লাবে অর্ন্তভুক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

 

উল্লেখ্য সকল সাংবাদিকদের সমন্বয় প্রেসক্লাবের কমিটি পূর্নগঠনের দাবিতে মাসব্যপি কর্মবসূচীর অংশ হিসেবে বুধবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com