রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ঠাকুরগাঁওয়ে নিস্পত্তিকৃত মামলার নথি ও আলামত ধ্বংস

ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল কোর্টের নিস্পত্তিকৃত মামলার নথি ও মাদকসহ আলামত ধ্বংস করা হয়। আজ (৩১ মে) মঙ্গলবার বিকেলে জজকোর্ট চত্বরে চীফ জুডিসিয়াল মেজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের নেতৃত্বে এসব নথি ও আলামত পুড়ে ফেলা হয়।
উপস্থিত ছিলেন রেকর্ড রুম ও কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল মেজিস্ট্রেট মোঃ আলাউদ্দীন, কোর্ড ইনিস্পেক্টর আব্দুল ওয়াহেদ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ সাংবাদিকবৃন্দ।
এ সময় চীফ জুডিসিয়াল মেজিস্ট্রেট নিত্যানন্দ সরকার বলেন, একটা মেজিস্ট্রেসী যদি সঠিক বিচার দিতে চায় সেটার একটা অংশই হচ্ছে ঐ নথিটা নিস্পত্তি হওয়ার পরে যে আলামত থাকে তা ধ্বংস করা। ধ্বংস করার পরই ঐ কাজটি সুসম্পন্ন হয়।
আমরা প্রতিদিন অনেক মামলা নিস্পত্তি করছি। নিস্পত্তিকৃত মামলাগুলির নথি ধ্বংসের সুনির্দিষ্ট বিধান রয়েছে আমাদের দেশে। যেমন আজকে আমরা ৭০৮টি মামলার আলামত ও জব্দকৃত মালামাল ধ্বংস করবো। এই মামলা গুলি কোনটির বয়স তিন বছর, কোনটির বয়স পাঁচ বছর হয়েছে তারপর আমরা নিস্পত্তি করছি।
অর্থাৎ আমাদের বিচার ব্যবস্থাকে জনবান্ধবমুখী এবং মানুষের দোরগরায় বিচার ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার জন্য এটা আমাদের একটা কাজের অংশ।
এ ধরনের কার্যক্রম আমরা শুরু করেছি। আপনারা জানেন যে, এর আগে নথি ও আলামত ধ্বংস দীর্র্ঘদিন ধরে হয়নি। বিচার ব্যবস্থা বাধাগ্রস্থ হওয়ার এটি একটি প্রধান অন্তরায়। আপনাদের সকলের সহযোগিতা চাই।
এই কাজটি চলমান থাকবে। বিচার ব্যবস্থার সেবা মানুষের দোরগরায় পৌঁছে দিতে আমাদের যা যা করা দরকার তাতে আমরা বদ্ধপরিকর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com