বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান ৬টি ক্লিনিক সিলগালা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর শহরের বিভিন্ন অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ৬টি ক্লিনিককে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকগুলো সিলগালা করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুহিন হোসেন পুলিশ নিয়ে গতকাল বিকেলে পৌরশহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মর্ডান ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার, আলমদিনা ডিজিটাল ডায়াগনিষ্টিক কনসালটেশন সেন্টার, সিটি জেনারেল ও কনসালটেশন সেন্টার, জনতা ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার, ডক্টরস ডায়াগনিষ্টিক সেন্টার ও দেশ ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা ও সেই সাথে প্রতিষ্ঠানগুলো সিলগালা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুহিন হোসেন বলেন, প্রথম দিনের অভিযানে স্বল্প পরিমানে জরিমানা করে সতর্ক করা সহ অবৈধ প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com