শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

ফিওরেন্তিনাকে হারিয়ে ৫৭ বছর পর ফাইনালে ইন্টারের সামনে জুভেন্টাস

অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে ফিওরেন্তিনার বিপক্ষে মাঠে নামার আগে ইতিহাস হাতছানি দিয়ে ডাকছিল জুভেন্টাসকে। কোপা ইতালিয়ার ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার। যে টুর্নামেন্টে ৫৭ বছর আগে একবার ফাইনালে মুখোমুখি হয়েছিলো এই দুই দল।

অবশেষে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে চলে এলো জুভেন্টাস। ফিওরেন্তিনাকে ২-০ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে ইন্টারমিলানের মুখোমুখি হতে যাচ্ছে জুভরা।

সর্বশেষ ১৯৬৫ সালে কোপা ইতালিয়ার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল জুভেন্টাস এবং ইন্টারমিলান। ওই ম্যাচে ১-০ গোলে ইন্টারকে হারিয়েছিল জুভরা।

ফিওরেন্তিনার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল জুভেন্টাস। এবার নিজেদের মাঠে হারালো ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের জয়ে ফাইনালে উঠে গেলো জুভরা। এর আগে এসি মিলানকে হারিয়ে ফাইনালে ওঠে ইন্টারমিলান। ১১ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।

প্রথমার্ধে তো ভালো খেলেছিল ফিওরেন্তিনা। কিন্তু ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারা। ম্যাচের ৩২তম মিনিটে ফেডেরিকো বের্নাদেশাই গোল করে এগিয়ে দেন জুভদের।

তার আগে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের দারুণ শট রুখে দেন দ্রাগোস্কি। বিরতির পর জুভেন্টাসের আদ্রিয়ান র‌্যাবিওট লক্ষ্যভেদ করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) বাতিল করে দেয়।

১-০ ব্যবধানেই শেষ হচ্ছিল ম্যাচ। কিন্তু ইনজুরি সময়ে (৯০+৪) আরও একটি গোল করেন দানিলো। ফলে ২-০ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস। লিগ শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ায় এ মৌসুমে শুধু ইতালিয়ান কাপই জয়ের সুযোগ আছে জুভেন্টাসের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com