মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে নতুন ফিচার

ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এলো আরও একটি নতুন ফিচার। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপে এখন পাবেন আরও নিরাপত্তা। এখন আর স্বয়ংক্রিয়ভাবে ডিসঅ্যাপেয়ারিং মেসেজ থেকে ইমেজ বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হবে না।

অর্থাৎ যদি কোনো চ্যাট থ্রেডে ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারটি এনাবেল করা থাকে তবে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি আর সেই চ্যাট থেকে কোনো ডেটা সেভ করবে না। ফলে হোয়াটসঅ্যাপের জন্য অটো-সেভিং এনাবেল করা থাকলেও ফোনের গ্যালারিতে ইমেজ, ভিডিও, জিআইএফসহ কোনো ধরনের মিডিয়া সেভ হবে না।

বেশ কিছুদিন ধরেই হোয়াটসঅ্যাপ এই ফিচারটির উপর কাজ করছিল। এর আগে কোনো চ্যাটে ডিসঅ্যাপেয়ারিং মেসেজ মোড টার্ন অন করা থাকলে সেই চ্যাটের যাবতীয় মিডিয়া স্বয়ংক্রিয়ভাবে গ্যালারিতে সেভ হয়ে যেত। এটি নিরাপত্তা তথা সুরক্ষা সংক্রান্ত উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছে সংস্থাটি।

কারণ ডিসঅ্যাপেয়ারিং মেসেজ অন থাকলে একটি নির্দিষ্ট সময়ের পর সমস্ত মেসেজ ডিলিট হয়ে গেলেও মিডিয়া ফাইলগুলো কিন্তু গ্যালারিতে থেকেই যায়। ফলে প্রাপকের কাছে যদি সেন্ড করা মিডিয়াগুলো স্টোর হতে থাকে, তবে তা প্রেরকের পক্ষে যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে। কিন্তু নতুন আপডেটের ফলে এখন এই সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ এখন আর ডিসঅ্যাপেয়ারিং মেসেজ মিডিয়া ফোনের গ্যালারিতে সেভ হবে না।

তবে যদি কোনো ব্যবহারকারী অ্যান্ড্রয়েড বা আইওএস-এ ডিসঅ্যাপেয়ারিং চ্যাট থ্রেড থেকে কোনো মিডিয়া সেভ করতে চান, তাহলে তা খুব সহজেই করতে পারবেন। তবে সেক্ষেত্রে ব্যবহারকারীদের এই কাজটি ম্যানুয়ালি করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com