বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

অঘটন জন্ম দেওয়া বোকা অপূর্ব, স্মার্ট প্রেমিকা সাবিলা নূর

বেকার অপূর্ব। সেটাও সমস্যা নয়। তাকে নিয়ে মূল সমস্যা, তিনি যেখানেই যান যেটাই করেন- একটা না একটা অঘটন ঘটান। এমন একটি চরিত্রে দেখা যাবে অপূর্বকে। ‘অঘটন’ নামের নাটকে এই চরিত্রে দেখা দেবেন তিনি।

মজার নাটকটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। নাটকে অপূর্বর নায়িকা সাবিলা নূর।সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই নাটক নিয়ে অপূর্ব জানান, এতে তিনি অভিনয় করেছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক তুষারের চরিত্রে। সমস্যা একটাই পথে-ঘাটে তো বটেই চাকরির ইন্টারভিউ বোর্ডে গিয়েও ঘটান নানা অঘটন।

যেমন ইন্টারভিউ বোর্ডের ওয়েটিং রুমে আরও কয়েকজনের সঙ্গে তুষার বসে আছেন। দুশ্চিন্তায় হাতের নখ কামড়াতে কামড়াতে পাশের জন ‘ওহ’ বলে চিৎকার করে উঠলো। তুষার তাকিয়ে দেখে, পাশের ছেলেটির পায়ের ওপর পাড়া দিয়ে তিনি বসে আছেন!এমনই এক অঘটন জন্ম দেয়া বোকাসোকা চরিত্রের বিপরীতে স্মার্ট ও বুদ্ধিমতী প্রেমিকা সাবিলা নূরকে পেয়ে যান অপূর্ব।

নির্মাতা জানান, এই প্রেমিকার সঙ্গে অপূর্বর পরিচয় হয় বাজে ঘটনার মধ্য দিয়ে। ভাইবা পরীক্ষার জন্য শুভ্র পোশাক পরে ক্লাসে যাচ্ছেন সাবিলা নূর। পাশ দিয়ে বাইকে চেপে বাসায় ফিরছিলেন অপূর্ব। সড়কে জমে থাকা পানির ওপর দিয়ে এমনভাবে বাইক চালালেন- সাবিলার পুরো পোশাক কাদায় ভরে গেল!

এমনই ঘটনাবহুল মজার সব ঘটনা দিয়ে সাজানো হয়েছেন ‘অঘটন’ নাটকটি। এটি রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।প্রযোজক এসকে সাহেদ আলী জানান, এবারের ঈদ আয়োজনে ‘অঘটন’ নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com