বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের শ্রীমঙ্গলে সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ, এক প্রতিষ্টানকে অর্থদন্ড শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নেত্রকোনায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি, এক শিশুর মৃত্যু

রাশিয়ার চার কূটনীতিককে বহিষ্কার করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া জানিয়েছে, রাশিয়ার চার কূটনীতিককে বহিষ্কার করা হচ্ছে। তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি সপ্তাহে ইউরোপের বেশ কিছু দেশও এমন পদক্ষেপ নেয়। সেই তালিকায় এবার যুক্ত হলো অস্ট্রেলিয়া।

সম্প্রতি ফ্রান্স, ইতালি বা জার্মানি বলেছে যে, ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করেই তারা এমন পদক্ষেপ নিয়েছে। তবে অস্ট্রেলিয়ার মুখপাত্র আলেক্সান্ডার স্কালেনবার্গ অবশ্য এমন কিছু জানাননি।

তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় রাশিয়ার দূতাবাসে নিযুক্ত তিন কূটনীতিক এবং সাল্জবার্গের এক কূটনীতিককে আগামী ১২ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

এর আগে ৬৭ রুশ নাগরিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বৃহস্পতিবার (৭ এপ্রিল) জানিয়েছেন, ইউক্রেনে মস্কোর আক্রমণকে কেন্দ্র করেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে মেরিস পেইন বলেন, রাশিয়ার ৬৭ জন অভিজাত নাগরিক ও ধনকুবেরের বিরুদ্ধে আজ (৭ এপ্রিল) বৃহস্পতিবার আমি নিষেধাজ্ঞা ঘোষণা করছি। এরা সবাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ। তারা ইউক্রেনে হামলার মতো জঘন্য কর্মকাণ্ডে সহায়তা করেছেন এবং সমর্থন দিয়ে আসছেন।

ইউক্রেনে হামলার পর থেকেই বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কবলে পড়েছে মস্কো। একের পর এক বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আরোপ করছে। রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রও। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

নতুন নিষেধাজ্ঞার আওতায় পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভাসহ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও রয়েছেন। এছাড়া নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংকও রয়েছে।

বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, এসব ব্যক্তিবর্গ রুশ জনগণের টাকায় নিজেদের সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে অনেকে আবার ইউক্রেনে রুশ হামলাকে সমর্থন করছে। তাই এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com