শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

কাল ঢাকা মাতাবেন এ আর রহমান

ঢাকা মাতাতে আসছেন অস্কার জয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বেশ বড় পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্কার জয়ী ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রহমানকে নিয়ে বিশাল কনসার্টের পাশাপাশি ওয়ার্ল্ড একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার সিরিজ আয়োজনের কথাও ছিল। তবে করোনা মহামারীর কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়েছিল।

চলতি মাসে শেষ হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন।

শেষ হওয়ার আগে এ আর রহমানকে নিয়ে কনসার্ট আয়োজনের মাধ্যমে বড় করে উদযাপনে শামিল হচ্ছে বিসিবি। সেই লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’ নামের অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

কনসার্টে অংশ নিতে গতকাল রবিবার শতাধিক সফরসঙ্গী নিয়ে এ আর রহমান ঢাকায় এসেছেন। এ কনসার্টে পৃষ্ঠপোষক হিসেবে আছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন চলছে কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতি।

স্টেডিয়ামের মূল মাঠের বড় একটা অংশজুড়ে তৈরি হচ্ছে মঞ্চ। সরাসরি মাঠে বসে কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। অনুষ্ঠানের প্রথম স্লটে পারফর্ম করবেন মমতাজ ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। চার ঘণ্টাব্যাপী কনসার্টের দ্বিতীয় স্লটে মঞ্চে উঠবেন এ আর রহমান। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com