বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

‘থেরি’ সিনেমার রিমেকে বরুণ ধাওয়ান

বর্তমানে কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউডের জনপ্রিয় তারকা বরুণ ধাওয়ান। শিগগিরই তিনি নীতেশ তিওয়ারির সঙ্গে তার পরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন। এই সিনেমা ছাড়াও দক্ষিণের পরিচালক অ্যাটলির সঙ্গে আরও একটি সিনেমা করার কথা চলছে বরুণের।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, বরুণ অ্যাটলির সঙ্গে দেখা করেছেন। তারা একটি তামিল সিনেমার হিন্দি রিমেকে একসঙ্গে কাজ করবেন। রিমেক সিনেমাটি বিজয় এবং সামান্থা অভিনীত ‘থেরি’ হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রায় দুই বছর আগে অ্যাটলির সিনেমার রিমেকের জন্য বরুণের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এতোদিন পর ‘থেরি’ রিমেক বাস্তবে পরিণত হতে চলেছে।

বর্তমানে অ্যাটলি শাহরুখ খানের সঙ্গে ‘লায়ন’ সিনেমায় কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে এ ছবির কাজ শেষ করেই বরুণখে শুটিংয়ে যাবেন অ্যাটলি।

অন্যদিকে নীতেশ তিওয়ারির সিনেমা ছাড়াও বরুণ ধাওয়ানের আরও দুটি সিনেমা আসতে চলেছে। ‘ভেদিয়া’ এবং ‘জুগ জুগ জিও’। ভেদিয়া’-তে বরুণের বিপরীতে অভিনয় করবেন কৃতি শ্যানন। সিনেমাটি এই বছরের ২৫ নভেম্বর মুক্তির কথা রয়েছে।

‘জুগ জুগ জিও’ ছবিতে বরুণ জুটি বাধবেন কিয়ারা আদভানির সঙ্গে। সিনেমাটি ২৪ জুন মুক্তির কথা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com