শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

মেসিকে ছাড়া খেলতে নেমে উড়ে গেলো পিএসজি

অসুস্থতার কারণে মোনাকোর বিপক্ষে লিগ ম্যাচে খেলতে পারেননি প্যারিস সেইন্ট জার্মেইর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাকে ছাড়া খেলতে নেমে রীতিমতো উড়েই গেলো ফ্রেঞ্চ লিগ ওয়ানের টেবিল টপার দলটি।

গতকাল (২০ মার্চ) রবিবার রাতে নিজেদের ঘরের মাঠে পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে মোনাকো। এ নিয়ে পিএসজির বিপক্ষে ৪৪ ম্যাচ জিতলো তারা। আর কোনো দলের বিপক্ষে এতো ম্যাচ হারেনি পিএসজি।

শুধু তাই নয়, ২০১৯ সালের এপ্রিলে লিলের কাছে ১-৫ গোলে হারের পর লিগে এতো বড় ব্যবধানে হারলো প্যারিসের ক্লাবটি। এ নিয়ে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে মাঠ ছাড়তে হলো দলটিকে।

এই পাঁচ ম্যাচের আগের ৩৬ ম্যাচে তিনটি পরাজয় দেখেছিল পিএসজি। এবার পাঁচ ম্যাচের মধ্যেই হেরে গেলো তিনটি। এর বাইরে প্রতিপক্ষের মাঠে শেষ চারটি ম্যাচই হারলো তারা। ২০০৯-১০ সালে প্রতিপক্ষের মাঠে টানা পাঁচ ম্যাচ হেরেছিল ক্লাবটি।

পিএসজিকে বড় ব্যবধানে হারানোর মূল কারিগর উইসেম বেন ইয়েডার। তিনি ম্যাচের ২৫ ও ৮৪ মিনিটে করেন জোড়া গোল। এছাড়া ৬৮ মিনিটে অন্য গোলটি করেন কেভিন ভল্যান্ড।

এই পরাজয়ের পরও অবশ্য শীর্ষে রয়েছে পিএসজি। এখন পর্যন্ত লিগের ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। বাকি ৯ ম্যাচে ১৬ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে দলটির।সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাতে মোনাকো। দুইয়ে থাকা মার্শেইর ঝুলিতে রয়েছে ২৯ ম্যাচে ৫৩ পয়েন্ট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com