বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আইডিইবির রাজশাহী জেলা শাখায় সাংগঠনিক স্থবিরতা, কার্যালয় চত্বরে বেগুন চাষ মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যার ঘটনায় আটক ৪ লাকড়ির নিচে লুকিয়ে ছিল বিশাল আকৃতির অজগর ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন রাজশাহীতে মা’আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বড়লেখায় ৪ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে বহিস্কৃত যুবদল নেতা ও ছাত্রলীগ সম্পাদক সহ তিনজন আটক নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নে স্বামীর নির্যাতনে গৃহবধূ কানিজা ফাতেমার মর্মান্তিক মৃত্যু বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যার ঘটনায় আটক ৪

মৌলভীবাজারে অটোরিকশা চালক হাবিবুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার চারজন ও উদ্ধার করা ব্যাটারি অটোরিকশা চালক হাবিবুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার চারজনের বিষয়ে পুলিশের দেওয়া তথ্য।

 

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমান (১৮) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের ৮ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত তিনজন এবং চোরাই ব্যাটারি ক্রয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি, ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আছকান মিয়া (২৭), আমিন আলী (৪৫), সোহেল মিয়া (৩২), ও আব্দুল মোসাব্বির (২৮)।

মৌলভীবাজার মডেল থানা সুত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২টায় মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত হাবিবুর রহমান (১৮) মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক। তিনি গত ১৬ নভেম্বর সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন।

লাশ উদ্ধারের পরই মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে নিহতের অটোরিকশাটি ব্যাটারি ছাড়া উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আছকান মিয়া (২৭), আমিন আলী (৪৫) ও সোহেল মিয়া (৩২) নামে তিনজনকে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বড়হাট এলাকার আবিদা স্টোর নামক ব্যাটারির দোকান থেকে নিহতের অটোরিকশার ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে ওই ব্যাটারি ক্রয়ের অভিযোগে দোকানি আব্দুল মোসাব্বির (২৮)কেও গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে গ্রেপ্তারকৃত আছকান মিয়া সাধারণ যাত্রীর ছদ্মবেশে মৌলভীবাজার শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশা ভাড়া করে আরেক আসামি আমিন আলীর বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা আমিন ও আছকান কৌশলে হাবিবুরকে আটক করে। পরে আছকান ফোন করে অপর আসামি সোহেলকে সেখানে ডেকে নেয়। সোহেল বাড়িতে পৌঁছালে তিনজন মিলে হাবিবুরের নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকাণ্ডের পর মরদেহটি আমিনের ঘরের একপাশে রেখে দেয়।

পরবর্তী সময়ে সোহেল ও আছকান নিহতের অটোরিকশার ৪টি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের দোকানি আব্দুল মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করে। প্রাপ্ত টাকা দিয়ে ইয়াবা কিনে তারা পুনরায় আমিনের বাড়িতে যায় এবং তিনজন মিলে মাদক সেবন করে। পরে ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রেখে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়। এ ছাড়া আমিনের বাড়ির নিকট থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পরে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের প্রত্যক্ষ নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই মোদারিছ ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে করে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com