বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আইডিইবির রাজশাহী জেলা শাখায় সাংগঠনিক স্থবিরতা, কার্যালয় চত্বরে বেগুন চাষ মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যার ঘটনায় আটক ৪ লাকড়ির নিচে লুকিয়ে ছিল বিশাল আকৃতির অজগর ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন রাজশাহীতে মা’আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বড়লেখায় ৪ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে বহিস্কৃত যুবদল নেতা ও ছাত্রলীগ সম্পাদক সহ তিনজন আটক নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নে স্বামীর নির্যাতনে গৃহবধূ কানিজা ফাতেমার মর্মান্তিক মৃত্যু বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

লাকড়ির নিচে লুকিয়ে ছিল বিশাল আকৃতির অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কের পাশে গাছের নিচ থেকে উদ্ধার করা বিশাল আকৃতির অজগর সাপ। শ্রীমঙ্গলের কাকিয়াবাজার এলাকায় গাছের নিচ থেকে উদ্ধার করা অজগর সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভৈরববাজার এলাকায় সড়কের পাশে রাখা গাছের নিচ থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার জামে মসজিদের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের মহাসড়কের পাশে ফেলে রাখা গাছের নিচে সাপ দেখতে পেয়ে স্থানীয়রা সাপটিকে উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে এবং বনবিভাগ কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এবং এবং বনবিভাগের ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচ থেকে বিশাল আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধারের পর দেখা যায় সাপটির গায়ে গাড়ির চাকার দাগ রয়েছে।
তিনি ধারণা করছেন সাপটি রাস্তা পারাপারের সময় হয়তো গাড়ির নিচে পড়ে আহত হয়ে এখানে আশ্রয় নিয়েছিল।

উদ্ধার শেষে অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com