বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আইডিইবির রাজশাহী জেলা শাখায় সাংগঠনিক স্থবিরতা, কার্যালয় চত্বরে বেগুন চাষ মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যার ঘটনায় আটক ৪ লাকড়ির নিচে লুকিয়ে ছিল বিশাল আকৃতির অজগর ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন রাজশাহীতে মা’আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বড়লেখায় ৪ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে বহিস্কৃত যুবদল নেতা ও ছাত্রলীগ সম্পাদক সহ তিনজন আটক নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নে স্বামীর নির্যাতনে গৃহবধূ কানিজা ফাতেমার মর্মান্তিক মৃত্যু বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে ফার্মাসিস্ট কোর্স পুনরায় চালুর দাবিতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন। ফার্মাসিস্ট কোর্স পুনরায় চালু ও কেমিস্টদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ভূঞাপুরে মানববন্ধন করেন কেমিস্ট ব্যবসায়ীরা।

‎
‎
‎খায়রুল খন্দকার টাঙ্গাইল:

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক বিসিডিএসের নিয়ন্ত্রণে ফার্মাসিস্ট কোর্স পরিচালনায় নিষেধাজ্ঞার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার গোবিন্দাসী টি-রোড চত্বরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ভূঞাপুর উপ-কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎মানববন্ধনে বক্তারা ফার্মাসিস্ট কোর্স পুনরায় চালু করা এবং কেমিস্টদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তারা বলেন, ফার্মাসিস্ট কোর্স পরিচালনার সুযোগ পুনরায় চালু করতে হবে এবং সংশ্লিষ্টদের অধিকার নিশ্চিত করতে হবে।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন, সিনিয়ন সহ-সভাপতি শাহ আলম মণ্ডল,সহ-সভাপতি আনোয়র হোসেন, সন্মানিত সদস্য মজনু মিয়া, খায়রুল খন্দকার, তাপস কুমার মন্ডল, সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় কেমিস্ট ব্যবসায়ীরা।
‎
‎মানববন্ধনে বক্তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com