শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত

‎মৌলভীবাজার প্রতিনিধি:

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা ১৫টি বিদ্যালয়ের ৪৫০জন গালর্স গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে গার্লস গাইডদের অংশগ্রহণে অনুষ্ঠিত গার্ড অফ ওনারের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
‎
‎উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর শুরু হয় মূল অনুষ্ঠান দীক্ষা দান পর্ব। উপজেলার ১৫ বিদ্যালয়ের প্রায় ৪৫০ জন গার্লস গাইডের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দীক্ষা দান অনুষ্ঠান।
‎
‎বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের শ্রীমঙ্গল উপজেলা কমিশনার রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কমিশনার নূরজাহান সুয়ারা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ:দা:) শামসুন্নাহার পারভিন, জেলা স্কাউটস সম্পাদক মাধুরি মজুমদার, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাশ, স্কাউটস জেলা কোষাধ্যক্ষ হেমপ্রভা সিনহা, উপজেলা স্কাউটস সম্পাদক প্রতিমা গোস্বামী, উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ নাজনীন বেগম কামালী, সাবেক স্কাউটস কমিশনার প্রভাসিনী সিনহা, উপজেলা স্কাউটসের সাবেক সহ-সভাপতি মীরা ভট্টাচার্য।
‎
‎গাইডারদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের রুবানা আহমেদ, বিষামনি উচ্চ বিদ্যালয়ের মৌসুমী দেব, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সুষ্মিতা দে, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের স্বপ্না মজুমদার, রেসিঃ মডেল গার্লস স্কুল এন্ড কলেজের সুবর্ণা দেব, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের শুভ্রা দে, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিমা গোস্বামী, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সুপ্রিয়া দেবনাথ, দি বাডস রেসিঃ মডেল স্কুল এন্ড কলেজের নাজনীন বেগম কামালী, পল হ্যারিস উচ্চ বিদ্যালয়ের নাফিসা তাবাসসুম, ধোবারহাট উচ্চ বিদ্যালয়ের অমরিল দত্ত, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের রিতা দত্ত, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মুন্নী শীল, ভুনবীর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বাবলী দত্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com