শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
মৌলভীবাজারে পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশি মদ ও একটি ট্রাক জব্দ।মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল শেরপুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাক আটক করে।
পুলিশ জানায়, খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের ট্রাকটি তল্লাশি করে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মেহেদী হাসান ওরফে সকাল (৩২) ও জাহিদুল ইসলাম (৩০) নামে দুইজনকে আটক করা হয়। জাহিদুল ইসলাম মো. শফিকুল ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদের চালানটি ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছিল।
শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।