বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য “অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মানববন্ধন মণিরামপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে এতিমের চাউল আত্মসাতের অভিযোগ নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা লোহাগাড়ায়,মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক

 

মেক্সিকো উপকূলে ৪ হাজার কেজি কোকেন পাচারের সময় একটি সাবমেরিন আটক করেছে মেক্সিকান নেভি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়েটার্স।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এক সামুদ্রিক অভিযানে সন্দেহভাজন একটি সাবমেরিনকে চিহ্নিত করে নৌবাহিনী। পরে তল্লাশি চালিয়ে সাবমেরিন থেকে প্রায় ৪ হাজার কেজি কোকেন জব্দ করা হয়। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মেক্সিকান কর্তৃপক্ষ জানায়, গত এক সপ্তাহে পরিচালিত পৃথক সামুদ্রিক অভিযানে মোট প্রায় ১০ হাজার কেজি মাদক জব্দ করা হয়েছে। সরকারের দাবি, এসব অভিযানের ফলে মাদক চক্রের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে এবং দেশটির সাধারণ জনগণের নিরাপত্তা জোরদার হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর অবস্থান নিয়েছে মেক্সিকো। সীমান্ত ও উপকূলজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে করে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের তৎপরতা রোধ করা যায়।

বিশেষজ্ঞদের মতে, সাবমেরিন ব্যবহার করে মাদক পাচার লাতিন আমেরিকায় নতুন নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের কৌশল আরও উন্নত ও গোপনীয় হয়ে উঠেছে, যা মোকাবিলায় সমন্বিত সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com