মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

আরএমপির সহায়তায় ৭৫টি হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

 

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় জুলাই ২০২৫ হতে সেপ্টেম্বর ২০২৫ মাস পর্যন্ত উদ্ধারকৃত হারানো মোবাইল ফোনগুলো আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

আজ ০৯ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, বেলা ১২টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধারকৃত ৭৫টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

 

পুলিশ কমিশনার বলেন, মোবাইল ফোন বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি ডিভাইস। শুধু যোগাযোগের মাধ্যম নয়, এখন এটি শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং, সামাজিক যোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই মোবাইল ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

 

তিনি আরও বলেন, “মোবাইল ফোন হারিয়ে গেলে তা ফিরে পাওয়া অনেক কঠিন বিষয়। তবে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তি ও নিষ্ঠার কারণে এখন সেই কাজ অনেক সহজ হয়েছে। তবুও নাগরিকদের উচিত, মোবাইল হারানো প্রতিরোধে সচেতন থাকা এবং প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণ করা।

 

তিনি সতর্ক করে বলেন, বেশ কিছু অসাধু ব্যক্তি চুরি করা মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত। এতে সাধারণ মানুষ প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হন। তাই পুরনো বা ব্যবহৃত মোবাইল কেনার সময় ক্রেতাদের অবশ্যই বিক্রেতার পরিচয় ও মোবাইলের বৈধতা যাচাই করা উচিত। চুরি করা মোবাইল কেনা বা বিক্রি করাও আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ।

 

উল্লেখ্য যে, এসব ফোনের কিছু শুধু রাজশাহী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও হারিয়ে গিয়েছিল। থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও বিভিন্ন থানা পুলিশ গত নভেম্বর ২০২৪ হতে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৫১২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

 

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com