শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে মামলা, মালিক পলাতক

গাজীপুর, ২৮ সেপ্টেম্বর :
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ‘ফেমাস কেমিক্যাল লিমিটেড’ নামের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপ সহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় গুদামের মালিকানায় থাকা চারজন— ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিব (৩৮)—কে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। তবে ঘটনাটির পর থেকে ওই চারজন মালিক পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

গত সোমবার বিকেলে ওই কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে ফায়ার সার্ভিসের তিনজন সদস্য— খন্দকার জান্নাতুল নাঈম, শামীম আহমেদ ও নুরুল হুদা—এবং পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাওলাদার (২৪) দগ্ধ হয়ে মারা যান।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গুদাম থেকে নির্গত গ্যাস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই গত মঙ্গলবার ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয়রা জানান, টঙ্গীতে অনুমতিহীন কয়েকশ কেমিক্যাল গুদাম রয়েছে। যেকোনো সময় এগুলোতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পার হলেও কর্তৃপক্ষের কোনো অভিযান বা দৃশ্যমান ব্যবস্থা চোখে পড়ছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com