বুধবার, ২৯ Jul ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ব্রাজিলে ভূমিধস নিহত ৭

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে সাতজনের প্রাণহানি হয়েছে। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে আরো চারজন নিখোঁজ রয়েছে। রোববার মিনাস গেরাইস রাজ্যের উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে  রিও ডি জেনেইরো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মেয়রের কার্যালয় জানিয়েছে, শনিবার রাতে এক ঘন্টার মধ্যে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইপাটিঙ্গা নগরীতে ছয় জনের মৃত্যু হয়েছে।

দমকলকর্মীরা ভূমিধসে ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আট বছর বয়সী এক ছেলের লাশ উদ্ধার করেছে। নগরীর অন্যান্য স্থানে দুটি লাশ পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা কাদার নিচে চাপা পড়া আরও তিনজনের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে। নিকটবর্তী সান্তানা দো প্যারাইসো শহরেও একটি লাশ পাওয়া গেছে। ল্যাটিন আমেরিকার বৃহত্তম দেশটি গত বছর  থেকে বেশ ক’টি চরম আবহাওয়াজনিত ঘটনার শিকার হয়েছে।

এপ্রিল ও মে মাসে রেকর্ড ভাঙা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলে ১৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ব্রাজিল জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত একটি ঐতিহাসিক খরারও সম্মুখীন হয়েছে- যা ১৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দাবানল আমাজন রেইনফরেস্টের বিশাল অংশ গ্রাস করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com