রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

ভূঞাপুরে বৈষম্যহীন গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক রাখার লক্ষ্যে মত বিনিময় সভা

খায়রুল খন্দকার টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যহীন গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত সাম্প্রদায়িক ও মানবিক নতুন বাংলাদেশ বিনির্মাণের সহায়ক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩০ অক্টোবর)সকালে উপজেলার কনফারেন্স রুমে পিস ফ্যাসিলেটটর গ্রুপ (পিএফজি) ও সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ কর্তৃক আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সুজনের উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে আখতার।

আরো উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, বিএনপির পৌর কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ, শহীদ জিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, ইবরহীম খাঁ ফাযিল মাদ্রাসার সহকারি অধ্যাপক সিরাজুল ইসলাম, সুজন পৌর কমিটির সভাপতি আব্দুস ছালাম, জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউল করিম, ময়মনসিংহ প্যান এর সদস্য অরবিন্দ পাল, পিএফজি এর সমন্বয়ক শাহ আলম প্রামাণিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফা,সাংবাদিক মাহমুদুল হাসান, ফরমান শেখ।

অনুষ্ঠানে সেবক টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ভূঞাপুর ব্লাড ব্যাংকের সহ সভাপতি ফেরদৌস প্লাবন মোল্লা, প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক মো: রনি, ইবরাহীম খাঁ‘র আলোকিত ভূঞাপুর গ্রুপের সভাপতি কামরান পারভেজ ইভানসহ উপস্থিত সকল সংগঠনের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে উপস্থিত সকলে দেশকে বৈষম্যহীন গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক ও মানবিক দেশ বিনির্মাণের জন্য সকল রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরেরর জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ও কোন অন্যায় ও দুর্নীতিকে প্রশয় না দেয়ার আহবান জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com