শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

ওয়েব ফিল্মে উর্মিলা

বিনোদন প্রতিবেদক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। এরপর একে একে কাজ করেছেন অসংখ্য নাটক, টেলিফিল্মে। মিউজিক ভিডিওর মডেল হিসেবেও দেখা গেছে এই অভিনেত্রীকে।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক টেলিছবিতে কাজ করলেও এবারই প্রথম ওয়েব ফিল্মে কাজ করছেন উর্মিলা। ওয়েব ফিল্মটির নাম ‘ত্রিভুজ’। মুনহানা বৃত্তার রচনায় এটি পরিচালনা করছেন আলোক হাসান।

রাজধানীর উত্তরায় এর শুটিং শুরু হয়েছে গেল ১৫ জানুয়ারি। টানা ৮ দিনে শেষ হবে দৃশ্যায়ন। শিগগিরই দীপ্ত প্লেতে দেখা যাবে ওয়েবফিল্ম ‘ত্রিভুজ’।

আজ ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নেবেন উর্মিলা। এই ওয়েব ফিল্মটির মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে।

এ সম্পর্কে উর্মিলা বলেন, ‘ক্যারিয়ারে প্রথম আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছি। এর গল্প দারুণ। আমি পুরো স্ক্রিপ্ট পড়েছি। স্ক্রিপ্ট পড়ে আমার চরিত্রটি ভীষণ ভালো লেগেছে বলেই কাজটি করছি। আমার বিশ্বাস ভালো একটি কাজ দর্শকরা পেতে যাচ্ছে।’

উর্মিলা শ্রাবন্তী কর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে লেখাপড়া করেছেন। তাই ওয়েব ফিল্মটিতে আইনজীবীর চরিত্রে অভিনয়ে বিশেষ কোনো সুবিধা পাবেন কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অভিনয়ের সুবাদে অনেক ধরনের চরিত্রে কাজ করতে হয়। এমন অনেক চরিত্র আছে যেগুলোর সঙ্গে পরিচয় ঘটে অভিনয় করতে গিয়েই। এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে যেহেতু আমি আইন বিষয়ে লেখাপড়া করেছি সেজন্য চরিত্রটি করতে কিছুটা সুবিধা থাকবে এটাই স্বাভাবিক।’

উচ্চ, মধ্য, নিম্নবিত্ত ও তিন শ্রেণির প্রতিনিধি হিসেবে তিনটি কাপলের গল্প দেখা যাবে এখানে। একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে যারা সবাই মুখোমুখি হবেন। নেমে আসে সম্পর্কের জটিলতা। দর্শক এখানে দেখবেন নীতি, মানবতা ও মনস্তাত্ত্বিক ক্রাইসিসের চিত্র। সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ ইন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করছেন আনিকা কবির শখ, শাহরিয়ার নাজিম জয়, ইমতিয়াজ বর্ষণ, ফারিণ খান, সোহেল মণ্ডল ও মৌসুমী মৌ।

অভিনয়ের বাইরেও উর্মিলা একজন রাজনীতিবিদ হিসেবে সর্বজন পরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেব দায়িত্ব পালন করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন ক্যাম্পেইনের পাশাপাশি আওয়ামী লীগের নানামুখী কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিচ্ছেন এই তারকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com