বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নীল সিনেমার নায়িকার রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক

সম্প্রতি বিভিন্ন নীল সিনেমার বিভিন্ন অনিয়ম নিয়ে মুখ খুলেছিলেন পর্নস্টার থাইনা ফিল্ডস। এর কারণে তাকে প্রাণ দিতে হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তিনি পেরুর নীল সিনেমার আলোচিত নায়িকা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানা গেছে।

থাইনা মাস খানেক নীল সিনেমার দুনিয়ার অত্যাচার নিয়ে মুখ খোলেন। এ ঘটনার ১ মাস যেতে না যেতেই নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হলো থাইনার মরদেহ। অনেকেই বলছেন তার মৃত্যুতে অনেক রহস্য লুকিয়ে রয়েছে।

মৃত্যুকালে থাইনা ফিল্ডসের বয়স হয়েছিল ২৪ বছর। যার আসল নাম আবিগেল। পেরুর নীল সিনেমার ভুবনে খুব অল্প সময় জনপ্রিয়তা পান থাইনা। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত-অনুরাগী বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। এরই মাঝে শোনা গেল তার মৃত্যুর খবর।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অভিনেত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু আলেজান্দ্রা সুইট এ প্রসঙ্গে বলেন, ‘ও খুব মিষ্টি একটা মানুষ, ওর যে শত্রু থাকতে পারে ভাবতে পারছি না। আত্মার শান্তি কামনা করি।’

তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ অনেকেরই অনুমান, নীল সিনেমার জগতের যে রাজনীতির কথা প্রকাশ্যে আনেন থাইনা, এর ফলে তার মৃত্যু হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com