শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

সাতকানিয়ায় নিরাপত্তা প্রহরীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর দাবি হত্যা

মোঃ সেলিম উদ্দিন 

চট্টগ্রামের সাতকানিয়ায় পা বাঁধা এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার কাঞ্চনা ফুলতলার উত্তর পার্শ্বে অবস্থিত গ্রামীণ ব্যাংক সংলগ্ন একটি নতুন নির্মাণাধীন ভবনের টিনের ঘরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম লিটন দাশ। সে কাঞ্চনা ইউনিয়নের ধুপি পাড়ার বাসিন্দা। তিনি ওই নির্মাণাধীন ভবনের নিরাপত্তাপ্রহরী হিসেবে নিয়োজিত ছিলো।

জানা যায়, নির্মাণাধীন ভবনের মালিক মো. আবু ছালেক দুবাই প্রবাসী। তার বাড়িও নিহত লিটন দাশের বাড়ির পাশে। ভবনের কাজ শুরু হলে মালামাল পাহারা দেওয়ার জন্য ২ মাস আগে নিয়োগ দিয়েছিলেন। গতকাল রাতের খাবার শেষে সুস্থবস্থায় ঘরে প্রবেশ করেছিল।

আজ সকালে ভবনের নির্মাণ শ্রমিকরা এসে ঘরের দরজা বন্ধ পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় টিনের ফাঁক দিয়ে উঁকি দিলে লিটনের ঝুলন্ত লাশ দেখা যায়।পরে পুলিশে খবর দিলে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ দরজা খোলার সময় ছিটকিনি ভেঙে লিটন দাশের মরদেহ উদ্ধার করেন।

সাতকানিয়া থানার ওসি তদন্ত আতাউল ইসলাম বলেন, যেহেতু ভেতর থেকে দরজার ছিটকিনি লাগানো ছিল এটা অবশ্যই আত্মহত্যা। তার পরেও ডাক্তারী রিপোর্টে ক্লিয়ার হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এদিকে সাতকানিয়া থানার এসআই ছালামত উল্লাহ বলেন, এখনো হত্যা নাকি আত্মহত্যা তা বুঝা মুশকিল।

এদিকে সরেজমিনে পরিদর্শনে গেলে নিহতের স্ত্রী বাবলি দাশ বলেন, আমার স্বামীর সাথে কারও কোনো সমস্যা ছিল না। আমার স্বামীকে হত্যা করা ছাড়া অন্য কোন কারণ নাই সে আত্মহত্যা করার।এলাকাবাসী জানান, লিটন দাশ খুবই ভালো ছেলে।

এ বিষয়ে জানতে নির্মাণাধীন ভবনের মালিক বিদেশে অবস্থান করায় তার স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন গণমাধ্যমকর্মীরা। জানা যায়, লিটন দাশের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর ভবন মালিকের স্ত্রীকে পাওয়া যাচ্ছে না।

নিহত লিটন দাশের এক ছেলে ও এক মেয়ে। ছেলে নবম শ্রেণি পর্যন্ত পড়লেও দারিদ্রতার কারণে এর বেশি পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। মেয়ে বর্তমানে অষ্ট্রম শ্রেণিতে পড়ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com