বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

তামান্নাকে অভিনন্দন জানাতে তার বাড়িতে এমপি নাসির উদ্দিন

তামান্নাকে অভিনন্দন জানাতে তার বাড়িতে এমপি নাসির উদ্দিন। এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ যশোরের ঝিকরগাছার শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী তামান্না আক্তার নূরাকে অভিনন্দন জানাতে তার বাড়িতে ছুটে যান যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার অধ্যাপক মোঃ নাসির উদ্দিন। এমপি নাসির উদ্দিন তামান্না আক্তারের উদ্দেশে বলেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব প্রতিকূলতাকে জয় করা সম্ভব। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে পিএসসি, জেএসসি, এসএসসির মতো এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ প্রাপ্তি একটি অনন্য অর্জন। এ সফলতা দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা জোগাবে। তামান্নার উচ্চশিক্ষা ও পরবর্তী স্বপ্ন পূরণে বিশ্ব মানবতার মা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আমরা আওয়ামী পরিবার সবসময় পাশে থাকবো বলেও আশ্বাস দেন এমপি। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি ও পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ সেলিম রেজা, যশোর জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আজাহার আলী যুবলীগ নেতা মিঠু বিশ্বাস,ও আর ও অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com