সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নেইমার-এমবাপেকে ছাড়া খেলতে নেমে পিএসজির হোঁচট

স্পোর্টস ডেস্ক:

দলবদলের গুঞ্জনের মধ্যে থাকা নেইমার আর কিলিয়ান এমবাপেকে এবার দলেই রাখলেন না পিএসজি কোচ লুইস এনরিকে। ফলটা অবশ্য সুখকর হলো না।লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার মিশনে শুরুতেই হোঁচট খেলো পিএসজি। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে শনিবার ঘরের মাঠে লরিয়েঁর সঙ্গে গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের দল।

ম্যাচ জুড়ে অবশ্য আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল পিএসজির। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য তারা শট নেয় মোট ১৯টি, যার ৪টি ছিল লক্ষ্যে। আর লরিয়েঁর ৪ শটের একটিও লক্ষ্যে ছিল না।

অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় পিএসজি। বক্সের বাইরে থেকে অভিষিক্ত পর্তুগিজ ফরোয়ার্ড গঞ্জালো রামোসের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে ফেরান সফরকারী গোলরক্ষক। ৩৬তম মিনিটে ডিফেন্ডার লুকা হার্নান্তেজের ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

গোলের জন্য মরিয়া পিএসজি দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে আক্রমণ চালিয়ে যায়। ৭৬তম মিনিটে ভাগ্য সহায় হতে পারতো। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইসের প্রচেষ্টা দারুণ দক্ষতায় আটকে দেন লঁরিয়ে গোলরক্ষক।শেষদিকে এসে যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে কার্লোস সলেরের বুলেট গতির শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় লিগ ওয়ান চ্যাম্পিয়নদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com