শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে ৪ চমক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের নেতৃত্বে এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুইজন। তবে অনভিষিক্ত ক্রিকেটার রয়েছেন ৪ জন।

টেস্ট ক্রিকেটে ভালো করার পাশাপাশি চলতি বিপিএলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ মাহমুদুল হাসান জয়। ডানহাতি পেসার এবাদত হোসেনকেও প্রথমবারের মতো নেওয়া হয়েছে দলে। এছাড়া অনভিষিক্ত হিসেবে আছেন নাসুম আহমেদ ও ইয়াসির আলি রাব্বি।

গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সবশেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। সেই সফরের ওয়ানডে স্কোয়াড ছিল ১৭ জনের। এবার ঘরের মাঠের সিরিজের জন্য দল দেওয়া হয়েছে ১৫ জনের। সবশেষ দল থেকে বাদ দেওয়া হয়েছে ৭ জনকে, নেওয়া হয়েছে ৫ জনকে।

জিম্বাবুয়ে সফরের সেই দল থেকে বাদ পড়া ৭ ক্রিকেটার হলেন নাইম শেখ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন।

তাদের জায়গায় আসা ৫ জন হলেন নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী ও মাহমুদুল হাসান জয়। এই পাঁচজনের মধ্যে শুধুমাত্র নাজমুল শান্তর ওয়ানডে অভিষেক হয়েছে। বাকি চারজনই অনভিষিক্ত।

চলতি বিপিএল শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত এই সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com