মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নতুন বিতর্কে জড়ালেন নুসরাত

বিনোদন ডেস্ক:

আবারও নতুন বিতর্কে জড়ালেন টালিউডের জনপ্রিয় মুখ নুসরাত জাহান। এবার তার বিরুদ্ধে আর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি রুপি প্রতারণায় অভিযুক্ত এ নায়িকা!

বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সম্প্রতি ইডির কাছে অভিযোগ দায়ের করেছেন নুসরাত জাহানের নামে। অভিযোগ ২০ কোটিরও বেশি রুপি প্রতারণা করেছেন নুসরাত। ৪২৯ জনের থেকে ৫ লাখ ৫৫ হাজার রুপি করে নাকি নিয়েছিলেন নুসরাতের প্রতিষ্ঠান। বিনিময়ে চুক্তি ছিল ফ্ল্যাট দেওয়ার। কিন্তু অভিযোগ, সেই ফ্ল্যাট পাননি টাকা জমা দেওয়া ব্যক্তিরা।

নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে অর্থ দিয়েছিলেন অভিযোগকারীরা। ওই প্রতিষ্ঠানের মলিক ছিলেন নুসরাত। এ ঘটনার প্রতিবাদে ইডির কাছে অভিযোগ জানানো হয়েছে। নুসরাতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ইডির কাছে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। ‘পুলিশে জানিয়েও লাভ না হওয়ায় ইডির দ্বারস্থ হয়েছি’, দাবি বিজেপি নেতার।

এ বিষয়ে নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে ফোনে প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইডির কাছে করা অভিযোগ নিয়ে এখন-ই কোনো মন্তব্য করতে নারাজ নুসরাত। যেহেতু কেন্দ্রীয় এজেন্সির কাছে অভিযোগ জানানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে, সেই কারণেই আইনজীবীদের সঙ্গে কথা বলেই অভিযোগের জবাব দেবেন নুসরাত জাহান।

কিছুদিন আগেই নিজেদের নতুন প্রযোজনা সংস্থার খবর প্রকাশ্যে এনেছিলেন টালিপাড়ার এ জুটি। প্রযোজনা সংস্থা খোলার পরেই সেই সংস্থার প্রথম ছবির পোস্টার শেয়ার করে নিয়েছিলেন এ জুটি। সোশ্যাল মিডিয়ায় সদ্য যশের লুক শেয়ার করে নিয়ে নুসরাত লিখেছিলেন, ‘স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দ্য ডেভিল, হি ইজ মেন্টাল’।

পুলিশের পোশাকের সঙ্গে সানগ্লাস মনে করাতেই পারে সালমান খানের ‘দাবাং’-এর লুককে। তবে যশের মুখের হাসি অবশ্য বলে দিচ্ছে, তার চরিত্র বেশ আলাদা। এর আগে একাধিক সাক্ষাৎকারে যশ বলেছেন, তিনি মূল ধারার সিনেমাতেই স্বচ্ছন্দ। আর মুক্তি পাওয়া ছবির মোশন পোস্টারে সেই আঁচই পাওয়া গিয়েছিল। এরই মধ্যে শহরে চলছে এ সিনেমার শুটিং। তবে এখন নতুন সমস্যায় জড়ালেন নুসরাত। এ নিয়ে তার ভক্তদের মন খারাপ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com