শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নীলফামারীর জলঢাকার নবজাতক কে দত্তক নিতে চায় ব্যাবসায়ী সালাউদ্দিন সুমন

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী:

নীলফামারীর জলঢাকায় প্রসবের পর নবজাতককে হাসপাতালের টয়লেটে রেখে পালিয়েছে এক কিশোরী মা। বর্তমানে নবজাতকটিকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ মার্চ) দুপুরে জলঢাকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এ।প্রাথমিকভাবে জানা গেছে, পালিয়ে যাওয়া ওই কিশোরীর বয়স ১৪ বছর।হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসে ওই কিশোরী।

তবে ইমারজেন্সি রুমে কিছু না বলে টয়লেটে চলে যায় সে। একটু পরে সেখানে বাচ্চা প্রসব হলে লোকজনের ভিড় হয়। একপর্যায়ে পালিয়ে যায় ওই কিশোরী। পরে হাসপাতালের সিনিয়র নার্স ও দায়িত্বরত চিকিৎসকরা শিশুটিকে উদ্ধার করেন।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেজবাহুর রহমান জানান, ‘দুপুরে ওই কিশোরী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসে। তবে সে হাসপাতালে ভর্তি না হয়ে টয়লেটে চলে যায়। সেখানে প্রসবের পর বাচ্চা রেখে পালিয়েছে।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজাউনুল কবীর বলেন, নবজাতকটি আমাদের তত্ত্বাবধানে আছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
ব্যবসায়ী ও সাংবাদিক সালাউদ্দিন সুমন জানান, আমি ওই ছেলে বাচ্চাটিকে দত্তক নিতে আগ্রহী আমি কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেছি মেডিকেলের আর এম ওর সাথে কথা বলেছি । জলঢাকা থানার  অফিসার ইনচার্জ এর সাথেও কথা বলেছি  সকলেই জানিয়েছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com