বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

শুটিংয়ে আহত রোহিত শেঠি

বিনোদন ডেস্কঃ

প্রযোজক-নির্মাতা রোহিত শেঠি শুটিংয়ের সময় আহত হয়েছেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইন্ডিয়া টুডের খবরে এমনটাই জানা গেছে। এ সময় রোহিতের আসছে ওয়েব সিরিজ ইন্ডিয়ান ‘পুলিশ ফোর্সে’র শুটিং করছিলেন।

রোহিত শেঠির টিমের পক্ষ থেকে জানা যায়, গতকাল (৭ জানুয়ারি) শনিবার শুটিংয়ের মাঝে আঙুলে আঘাত পান তিনি। একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।আঘাতে মারাত্মক অবস্থা ধারণ করার আগেই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা হওয়ার পর শুটিং সেটে ফেরেন তিনি।

রামোজি ফিল্ম সিটিতে শুটিং করছিলেন রোহিত শেঠি। তার আগামী ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সের কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় ও শিল্পা শেঠিকে। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। কিছুদিন আগেই তার দিল্লিতে দৃশ্য ধারণ শেষ করেন।

এই সিরিজের মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক করতে যাচ্ছেন সিদ্ধার্থ। অন্যদিকে রোহিতের কপ সিরিজে প্রথম নারী অফিসার হতে চলেছেন শিল্পা শেঠি। এই সিরিজের শুট করতে গিয়েই কিছুদিন আগে পা ভেঙেছিলেন শিল্পা শেঠি। এবার আহত হলেন পরিচালক নিজেই।

সম্প্রতি এই সিরিজের অ্যাকশন দৃশ্য শুটের কিছু ক্লিপ সামনে এসেছিল। সেখানে দেখা যায়, অ্যাকশন দৃশ্য নিজের হাতেই শুট করেন রোহিত।সম্প্রতি এই সিরিজ প্রসঙ্গে রোহিত শেঠি বলেন, ‘আমার কাছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স খুবই স্পেশাল। আমি অনেক বছর ধরে এই সিরিজ নিয়ে চিন্তা ভাবনা করছি।

অ্যামাজন প্রাইমের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। সহজেই এই সিরিজ সারা পৃথিবীর দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে’।উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের শেষে মুক্তি পেয়েছিল রোহিত শেঠির ছবি সার্কাস। সেভাবে দর্শকের মনে জায়গা পায়নি এই সিনেমা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com