বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

বিপিএলের দ্বিতীয় দিনই মুখোমুখি সাকিব-মাশরাফি

স্পোর্টস ডেস্কঃ

নানা অনিয়ম আর সমালোচনার পরও সময় থেমে নেই। যথা নিয়মে  গতকাল (৬ জানুয়ারি) শুক্রবার শুরু হয়ে গেছে এবারের বিপিএল। প্রথম দিনের দুটি ম্যাচই বিপিএল জমিয়ে তোলার ইঙ্গিত দিলো। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে শুরু করেছে মাশরাফির সিলেট। দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে দিয়েছে নুরুর হাসান সোহানের রংপুর রাইডার্স।

দ্বিতীয় দিন বিপিএল আরও বড় এক চমক নিয়ে হাজির হচ্ছে। আজই দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের দুই সেরা ক্রিকেট ব্যক্তিত্ব এবং সেরা ক্রিকেটার। মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান।

আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ডমিনেটরস এবং খুলনা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। ফরচুনের অধিনায়ক সাকিব আল হাসান এবং সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুই সেরা ক্রিকেটার যখন একসঙ্গে টস করতে নামবেন, সেটা হবে দারুণ এক দৃশ্য।

এবারের বিপিএলে নিঃসন্দেহে দুটি সেরা দল ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সিলেট দলে এবার রয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, তরুণ পেসার রেজাউর রহমান রাজা, তানজিব হাসান সাকিব, শরিফুল্লাহ, জাকির হাসানের মত ক্রিকেটাররা।

বিদেশি কালেকশনও বেশ ভালো। মোহাম্মদ আমির, ধনঞ্জয়া ডি সিলভা, গুলবাদিন নাইব, রায়ান বার্লদের মত কার্যকরী পারফরমার। চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজেদের কার্যকরিতা প্রমাণ করেছেন তারা।

অন্যদিকে ফরচুন বরিশালে সাকিবের নেতৃত্বেও রয়েছে একঝাঁক তারকা ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসানদের মত ক্রিকেটাররা। বিদেশী সংগ্রহও রয়েছে দারুণ।

রাহকিম কর্নওয়াল, চতুরঙ্গ ডি সিলভা, হায়দার আলি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, নাভিন-উল হক, কুশল পেরেরা, রহমানুল্লাহ গুরবাজ, কেসরিক উইলিয়ামসের মত ক্রিকেটাররা।

সুতরাং, আজ সন্ধ্যায় যে বিপিএলে একটি মেগা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com