শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

টেস্টে ব্যাটিং র‌্যাংকিংয়ে দেশের হয়ে ইতিহাস গড়লেন লিটন

স্পোর্টস ডেস্কঃ

আগে নিজের রেকর্ডই ছুঁয়েছিলেন। টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে ১২তম অবস্থানে এসেছিলেন। এবার নিজেকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন লিটন দাস। দেশের ইতিহাসে প্রথম কোনো ব্যাটার হিসেবে সেরাদের মধ্যে ১১তম অবস্থানে উঠে এসেছেন তিনি।

আইসিসির সবশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে লিটন ৭০১ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে। তার পেছনে আছেন উসমান খাজা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা।

ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের পরই টেস্ট ব্যাটারদের মধ্যে র‌্যাংকিংয়ে ১২তম অবস্থানে উঠে এসেছিলেন লিটন। এর আগে একবার এই অবস্থানে এসেছিলেন চলতি বছরের জুনে।

এবার সেই অবস্থান ছাড়িয়ে সেরা দশের কাছাকাছি চলে আসলেও রেটিং পয়েন্টে নিজের আগের রেকর্ডটি ভাঙতে পারেননি লিটন। চলতি বছরের জুনে তার রেটিং ছিল ৭২৪। এটিই এখন পর্যন্ত বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ রেটিং।

এদিকে আইসিসির সবশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে দুই ধাপ করে পিছিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ২২ আর সাকিব এখন ৪২ নম্বরে।৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দুইয়ে তার স্বদেশি স্টিভেন স্মিথ আর তিনে পাকিস্তানের বাবর আজম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com