সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পিসিওএসের রোগীরা কেন বেশি প্রোটিনজাতীয় খাবার খাবেন

লাইফস্টাইল ডেস্কঃ

হরমোনজনীত এই সমস্যায় সাধারণ নারী থেকে শুরু করে বলিউডের অনেক অভিনেত্রীরাও ভুগছেন। পিসিওসের সমস্যা দ্রুত নির্ণয়ের পর সঠিক চিকিৎসা নিলে ও জীবনযাত্রায় পরিবর্তন আনলে এই সমস্যা বশে আনা যায়।প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা পিসিওসের সমস্যায় ভুগছেন, এমনটিই জানাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে খাদ্যতালিকায়। পুষ্টিবিদদের মতে, খাবারে উচ্চ মাত্রায় প্রোটিন ও কম কার্বহাইড্রেট হলো পিসিওএসে আক্রান্তদের জন্য শুধু জরুরি তা ই নয়, বিপাকজনিত সমস্যা কিংবা ঋতুস্রাবজনিত সমস্যা থাকলেও এই ডায়েট কার্যকরী ভূমিকা রাখে।

তাই ওষুধের উপর নির্ভরশীল না হয়ে আগে খাবারের তালিকায় প্রোটিন যোগ করলে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন।প্রোটিনসমৃদ্ধ খাবারের মধ্যে ডিম সবচেয়ে ভালো। জেনে নিন প্রতিদিন খাবারে প্রোটিন রাখলে কী কী সুবিধা মিলবে-

পেট দীর্ঘক্ষণ ভরা থাকে

প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে বেশ কিছুক্ষণের জন্য পেট ভর্তি থাকে। বারবার খিদের অনুভূতি বা খাওয়ার ইচ্ছেও নিয়ন্ত্রণ করে প্রোটিন। এ কারণে অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণ করা যায়, আবার ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও কমে।

রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে

প্রোটিনসমৃদ্ধ খাবার হজম হতেও বেশ সময় লাগে। এর প্রভাবে রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে। ফলে ডায়াবেটিসের সমস্যাও নিয়ন্ত্রণে রাখা যায়। পিসিওএস রোগীদের মধ্যে যেহেতু ডায়াবেটিসের ঝুঁকি বেশি, তাই আগে থেকেই সতর্ক হতে হবে।

হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে

প্রোটিন গ্লুকাগন নামক হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই হরমোন শরীরে প্রাকৃতিক ইনসুলিনের কাজ করে। রক্তে হঠাৎ শর্করার পরিমাণ কমে গেলে, তা আবার নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই হরমোন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com