সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

আজ কোয়ার্টার-ফাইনালে উঠবে কোন দুই দল

কাতার বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই শুরু হয়ে গেছে গতকাল (৩ নভেম্বর) শনিবার। প্রথম দিন কোয়ার্টারে ফাইনালে নাম লিখিয়েছে হট ফেবারিট আর্জেন্টিনা আর নেদারল্যান্ডস।আজ (৪ নভেম্বর) রবিবার দুটি ম্যাচ। বাংলাদেশ সময় রাত নয়টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড আর ফ্রান্স।

দ্বিতীয় ম্যাচ রাত একটায়, আল খোরের আল বাইত স্টেডিয়ামে ইংল্যান্ড লড়বে সেনেগালের বিপক্ষে।প্রথম ম্যাচে পরিষ্কার ফেবারিট ফ্রান্স। তিন ম্যাচের দুটি জিতে তারা উঠেছে নকআউটে। অন্যদিকে সমান ম্যাচে একটি করে জয়, হার আর ড্র করেছে পোল্যান্ড।

মুখোমুখি ১৬ বারের দেখায় ফ্রান্স জিতেছে ৮টিতে। পোল্যান্ডের জয় ৩টি, ৫টি ম্যাচ হয়েছে ড্র। বিশ্বকাপে এর আগে একবারই দেখা হয়েছে দুই দলের। ১৯৮২ বিশ্বকাপের ওই ম্যাচে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়েছিল পোলিশরা।তবে সর্বশেষ ৭ দেখায় একবারও ফরাসিদের হারাতে পারেনি পোল্যান্ড। হেরেছে ৩ ম্যাচ, ড্র করেছে ৪টি।

দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে ফেবারিট ইংল্যান্ড। গ্রুপপর্বে তিন ম্যাচে দুই জয় আর এক ড্র নিয়ে শেষ ষোলোতে এসেছে থ্রি লায়ন্সরা। অন্যদিকে সমান ম্যাচে দুই জয় আর এক হার ছিল সেনেগালের।যে কোনো প্রতিযোগিতায় এবারই প্রথমবারের মতো দেখা হচ্ছে ইংল্যান্ড-সেনেগালের। তাই ইংলিশরা যতই শক্তিমত্তায় এগিয়ে থাকুক, আগাম ভবিষ্যৎবাণী করা কঠিনই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com