সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চোয়াল এবং মুখের হাড় ভেঙে গেছে সৌদি ফুটবলারের

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভয়াবহ এক ইনজুরিতে পড়েছেন সৌদি আরবের ফুটবলার ইয়াসির আল শাহরানি। তার চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে। খবর ‘গালফ টুডে’র।

গতকাল (২২ নভেম্বর) মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক এক জয় পেয়েছে সৌদি আরব। ম্যাচের শেষদিকে এসে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে গিয়ে সামনে চলে এসেছিলেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। এসময় লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে তার হাঁটু বেশ জোরে আঘাত করে স্বদেশি ইয়াসির আলি শাহরানির মুখে।

অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন শাহরানি। তার মুখ রক্তে ভেসে যায়। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই ফুটবলারকে।এক্স-রের পর জানা গেছে, ইয়াসির আল শাহরানির চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে।

ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছে।সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নির্দেশ দিয়েছেন, চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন ইয়াসিরকে জার্মানিতে পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com