বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

অপেরা গায়িকা হয়ে আসছেন জোলি

এবার অপেরা গায়িকা হয়ে আসছেন হলিউডের অন্যতম দর্শকপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। মার্কিন কিংবদন্তি অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবনভিত্তিক নির্মিতব্য একটি সিনেমায় তাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ‘মারিয়া’ নামের এই সিনেমাটি নির্মাণ করছেন পাবলো লরেইন।

‘মারিয়া’সিনেমার চিত্রনাট্য লিখেছেন প্রখ্যাত ব্রিটিশ চিত্রনাট্যকার স্টিভেন নাইট। এই সিনেমায় অভিনয় নিয়ে জোলি বলেন, ‘আমার এই সিনেমায় মারিয়ার জীবন ও তার প্রভাব খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। এতে মারিয়া চরিত্রটি ফুটিয়ে তোলা আমার জন্য একটি চ্যালেঞ্জও বটে। তবে চরিত্রটি নিজের ভেতর ধারণ করার জন্য যা যা করার দরকার তা-ই আমি করব।’

জোলি আরও বলেন, ‘পাবলো লরেইন এমন একজন পরিচালক, যাকে আমি দীর্ঘদিন ধরে পছন্দ করি। অন্যদিকে স্টিভেন নাইটের চিত্রনাট্যে কাজ করাটাও স্বপ্নের মতো ব্যাপার।’উল্লেখ্য, মার্কিন অপেরা গায়িকা মারিয়া ক্যালাসকে গত শতকের অন্যতম সেরা অপেরা গায়িকা হিসেবে গণ্য করা হয়। গানের পাশাপাশি মারিয়ার ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনার জন্য ব্যাপক আলোচিত ও সমালোচিত ছিলেন তিনি।

জানা গেছে, মূলত ১৯৭০-এর দশকের মারিয়ার প্যারিসে অবস্থানকালীন শেষ দিনগুলো এই সিনেমায় চিত্রিত করা হবে।এদিকে ৪৭ বছর বয়সী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এখন তার নতুন ছবি ‘উইদাউট ব্লাড’-এর পোস্ট প্রোডাকশনের কাজে নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com