সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নেইমারের একমাত্র গোলে পিএসজির জয়

চোট কাটিয়ে ফিরলেন সেরা তারকা লিওনেল মেসি। মার্শেইয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে আক্রমণের পর আক্রমণ করলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু গোল পেলো মাত্র একটি।ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে আজ (১৭ অক্টোবর) সোমবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ১-০ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধেই কিলিয়ান এমবাপের অ্যাসিস্টে গোলটি করেন নেইমার। দ্বিতীয়ার্ধে মার্শেই ৭২ মিনিটে দশজনের দলে পরিণত হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি স্বাগতিকরা।এ জয়ের পর লিগ ওয়ানে এ নিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত রইলো পিএসজি। এর আগে মে ২০১৮ থেকে জানুয়ারি ২০১৯ পর্যন্ত টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি তারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো পিএসজি। মেসির নিচু শট ঝাঁপিয়ে ফেরান মার্শেই গোলরক্ষক লোপেজ। পরের মিনিটে এমবাপের ক্রস থেকে আশরাফ হাকিমির শটও রুখে দেন লোপেজ।

পিএসজির একের পর এক আক্রমণ সামলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় মার্শেই। তারাও প্রতি আক্রমণ করতে থাকে।এর মধ্যে ২৭তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে গোলমুখে সজোরে শট নিয়েছিলেন এমবাপে, কিন্তু লোপেজ হাত বাড়িয়ে বল ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।

৩৫তম মিনিটে আরও একবার সুযোগ নষ্ট হয় পিএসজির। এবার মেসির নিখুঁত ফ্রি-কিকে ক্রসবারের নিচে লেগে ফিরলে ফিরতি শট নেন ভেরাত্তি। কিন্তু তার শট আটকে দেন ক্লিয়ার করেন মার্শেইয়ের ডিফেন্ডাররা।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আর শেষ রক্ষা হয়নি অতিথিদের। এবার তাদের রক্ষণের ভুলে বল পেয়ে বক্সের ভেতরে নেইমারের দিকে পাঠান এমবাপে, বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। চলতি মৌসুমে লিগ ওয়ানে এটি ছিল তার নবম গোল।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা চালায় মার্শেই। ৫২তম মিনিটে তাদের দারুণ একটি সুযোগ এসেছিল, কিন্তু সেই চেষ্টা নস্যাৎ করে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। ওই একটি ভালো সুযোগ নষ্ট করার পর ফের পিএসজির আক্রমণের মুখে পড়ে সফরকারী দল।

তবে তারা বড় ধাক্কা খায় ৭২তম মিনিটে। নেইমারকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখেন স্যামুয়েল গিগট।দশজনের মার্শেই এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।মার্শেইয়ের বিপক্ষে জয়ের পর ১১ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো পিএসজি। সমান ম্যাচে ৭ জয় এবং ২টি করে ড্র ও হারে ২৩ পয়েন্ট নিয়ে মার্শেই আছে চতুর্থ স্থানে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com