সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

হাতে কাটা সেমাই পিঠার সহজ রেসিপি

শীত আসতেই ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। শুধু ভাঁপা কিংবা চিতই পিঠা নয় পুলি থেকে শুরু করে পাটিসাপটাসহ নানা ধরনের পিঠা এ সময় খাওয়া হয়।

তেমনই গ্রাম বাংলার জনপ্রিয় এক পিঠা হলো হাতে কাটা সেমাই, সই কিংবা চুষি পিঠা। ঘরেও এই পিঠা খুব সহজেই তৈরি করতে পারেন। জেনে নিন এই পিঠা তৈরির সহজ রেসিপি।

উপকরণ

১. চালের গুঁড়া ১ কাপ
২. পানি ১ কাপ
৩. লবণ সামান্য
৪. দুধ ১ লিটার
৫. দারুচিনি ২ টুকরা
৬. এলাচ ২টি
৭. তেজপাতা ১টি
৮. চিনি বা গুড় ও
৯. নারকেল কোড়া স্বাদমতো।

পদ্ধতি

যেভাবে রান্না করবেন সেমাই পিঠা
দুধে বলক আসতেই এর মধ্যে তেজপাতা, দারুচিনি ও এলাচ মিশিয়ে দিন। এরপর দুধে সামান্য লবণ মিশিয়ে সেমাই পিঠাগুলো অল্প অল্প করে দুধে মিশিয়ে দিন। একবারে সব ঢেলে দেবেন না, তাহলে দলা বেঁধে যেতে পারে। এ সময় চুলার আঁচ হালকা করে নিন।
এ সময় চুলার আঁচ হালকা করে নিন। একটু পরপর নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। তারপর নারকেল কোড়া মিশিয়ে হালকা হাতে নেড়ে দিন। এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে কিছুক্ষণ এভাবেই রাখুন সেমাই।

হালকা ঠান্ডা হলে এর মধ্যে গুড় বা চিনির সিরা একটু একটু করে ঢেলে নেড়ে দিন। গরম পিঠার মধ্যে গুড় বা চিনির পানি মেশাতেই তা ফেটে যেতে পারে।

তাই পিঠা ও গুড়ের সিরা দুটোই হালকা ঠান্ডা করে নিন। গুড় মেশানো হতেই চুলায় মাঝারি আঁচে ২-৩ মিনিটের জন্য জ্বাল করুন। ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার সেমাই পিঠা। এবার পরিবেশন করুন হাতে কাটা সেমাই পিঠা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com