রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

তানোরে চিকিৎসার নামে প্রতারণা

এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে সিলগালা করা অবৈধ নিউরণ ডায়াগনস্টিক সেন্টার এবার মালিকানা পরিবর্তন করে প্রতারণা শুরু করেছে। স্থানীয়রা জানান, রাজশাহীর বহরমপুর এলাকার ইয়াদ আলীর পুত্র আব্দুল মালেক মুন্ডুমালা পৌরসভার সাদিপুর মহল্লায় রাতারাতি অবৈধ ভাবে নিউরণ ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলে এবং মানবদেহের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ ও সরকারি অনুমোদন না থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ নিউরণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেন। কিন্ত্ত পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর বাজারের মেসার্স মিলন ফার্মেসীর মিলন আলী তাদের কাছে থেকে লাইসেন্স কিনে নিয়ে রাতারাতি কৃষ্ণপুর বাজারে নিউরণ ডায়াগনস্টিক সেন্টার চালু করেছে।অথচ নীতিমালা অনুযায়ী সিলগালা করা প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তনের কোনো সুযোগ নাই।
এবিষয়ে জানতে চাইলে মিলন আলী বলেন, লাইসেন্স কিনে নিয়ে তিনি নিউরণ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম শুরু করেছেন। তিনি বলেন, টিএইচও হাকিম স্যার এসে দেখে অনুমতি দিয়েছেন। এবিষয়ে তানোর উপজেলা হাসপাতালের (ভারপ্রাপ্ত) টিএইচও ডা, আব্দুল হাকিম বলেন, সরকারি অনুমোদন না থাকায় মুন্ডুমালায় নিউরণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেটা চালু করা যাবে না। এবিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান কোনো ভাবেই এসব প্রতিষ্ঠান চালানো যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া আছে। তারপরও কেউ চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, কোন ছাড় দেয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com