সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিরোজপুরের কাউখালীতে খাল উদ্ধার, শুরু হয়েছে খনন

পিরোজপুরের কাউখালীতে খাল উদ্ধার, শুরু হয়েছে খনন পিরোজপুরে কাউখালী উপজেলা কচা নদীর পূর্ব পার্শ্বে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া উত্তর-দক্ষিন মূখী প্রবাহমান খালটি অধিকাংশ স্থানে ভরাট করে সংকুচিত হওয়ায় খালটি গতকাল (৩ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে বিএডিসি পিরোজপুর জোন এর বাস্তবায়নে খাল খনন শুরু হয়েছে। এ সময় দুই পার্শে থাকা গাছপালা, অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, বিএডিসি পিরোজপুরের সহকারী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাস, ওসি (তদন্ত) রেজাউল করিম রাজীব। কাউখালী বন্দরের গুরুত্বপূর্ণ এই খালটি বন্ধ থাকায় পয়:নিস্কান ও জলবদ্ধতার সৃষ্টি হতো। হাটের দিনে বন্দর ঘেষা এই খালটিই ছিল নৌ যোগাযোগের একমাত্র মাধ্যম। আস্তে আস্তে বিভিন্ন বন্দোবস্ত ও দখলের মাধ্যমে সংকুচিত হয়ে ভরাট করা হয়। এ খালটি উদ্ধারের জন্য এলাকাবাসী মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলো। জনগণের সেই দাবীর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে খালটি আবার প্রাণ ফিরে পেল। ৬৫০ মিটার দীর্ঘ ও ২৪ মিটর প্রস্থ। উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা বলেন, এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সহযোগিতায় খালটি পূণ: খননের কাজ শুরু হয়েছে। এ খালটিকে ঘিরে দুই পাশে দৃষ্টি নন্দন ওয়াকওয়ে, শিশুদের খেলার জায়গা, বয়স্কদের জন্য ব্যায়ামের জায়গা এবং সৌন্দর্য্য বর্ন্ধন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com