শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

বাগমারায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নদীতে পড়ে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

রাজশাহীর বাগমারা উপজেলায় ভাবাবিগঞ্জ বেলি ব্রিজে থেকে নদীতে লাফ দিয়ে গোসলের সময় এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

আজ (২ জুলাই) শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাবাবিগঞ্জ সূর্য্যপাড়া-দেউলিয়ার বেলী ব্রিজে ঝাঁপ খেলতে গিয়ে শ্রাবণ মোল্লা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শ্রাবন মোল্লা ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণেীর ছাত্র ও সুর্য্যপাড়া মহল্লার মাসুদুর রহমানের এক মাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশে ফকিরানী নদীতে গোসলে গিয়ে নদীর উপর বেলী ব্রিজে ঝাঁপ খেলতে রেলিংয়ের উপর উঠে শ্রাবণ। নদীর পানিতে ঝাঁপ দিতে গিয়ে শ্রাবন রেলিংয়ের ৩/৪ ফিট উপরে বৈদ্যুতিক মেইন তারের সাথে স্পৃষ্ট হয়ে যায়।

তারের সাথে ঝুলিয়ে মাত্র কয়েক সেকেন্ড জড়ানোর পরে সে নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। নদীর প্রবল স্রোতে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হলে মে পানিতে পড়ে গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

এদিকে পানিতে অনেক খোঁজাখুজির পর বিকেল পর্যন্ত ওই ছাত্রকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে সাথে সাথে বাগমারা ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।পরে বিকাল ৩ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি উদ্ধারকর্মীর এসে উদ্ধার কাজ শুরু করেছে।

এই ঘটনায় পরপর বাগমারা আসনের সাংসদ ইন্জিঃ মোঃ এনামুল হক, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে শ্রাবনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com