সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি ও নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো মেট্রোপলিটন পুলিশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী।আরএমপি পুলিশের আয়োজনে আজ (১ জুলাই) শুক্রবার বেলা ১১ টায় আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর ভেড়িপাড়া মোড়ে বর্ণাঢ্য র‌্যালিটি ভেড়িপাড়া মোড় হতে শুরু হয়ে পুলিশ লাইনসে্ এসে শেষ হয়।
এ সময় র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। এ র‌্যালিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ সদস্য-সহ আরএমপি পুলিশের ব্যান্ড দল অংশ গ্রহন করে। র‌্যালি শুরুর পূর্বে প্রধান অতিথি বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্ত করণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন আরএমপি পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি শেষে প্রধান অতিথি পুলিশ লাইনসে্ বিশেষ রক্তদান কর্মসূচি, অনাবাদী জমিতে সবজি চাষের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির ও উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবু হাসান মোহম্মদ তারিক, বিপিএম, প্রিন্সিপাল (এ্যাডিশনাল আইজি), বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী, মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী রেঞ্জ এবং বিভিন্ন জেলার পুলিশ সুপার-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com