শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

মোহনপুরে ২৮ বিঘা ওয়াকফ জমির খারিজ বাতিল

রাজশাহীর মোহনপুর উপজেলার পত্রপুর মৌজার আলোচিত প্রায় ২৮ বিঘা ওয়াকফ জমির খারিজ বাতিল হয়েছে। অর্থাৎ আমমোক্তারদের ভোগদখলে থাকা জমির অবৈধ খারিজ ৩০ বছর পর বাতিল করে ওয়াকফ এস্টেটের মোতয়াল্লীদের পক্ষে রায় ঘোষণা করা হয়।

আজ (২৭ জুন) সোমবার মোতয়াল্লীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রিয়াঙ্কা দাস যাচাই-বাছাই করে খারিজ বাতিলের পক্ষে রায় ঘোষণা দেন। এর মাধ্যমে বেদখল হওয়া প্রায় ২৮ বিঘা জমি মোতয়াল্লীরা দীর্ঘ ৩০ বছর পর ফেরত পেলেন।

মোহনপুর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পত্রপুর মৌজার ১২৫ নং জেলের ৩০ খতিয়ানের বিভিন্ন দাগের ৯. ৩২ একর প্রায় ২৮ বিঘা জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে খারিজ করে মক্কা ট্রেডার্স এর পক্ষে আমমোক্তার মো. আব্দুর রহিম ভোগদখলে রেখেছিলেন।

যেহেতু ওয়াকফ এস্টেটের জমি কোনভাবেই ক্রয়-বিক্রয় হবেনা সেহেতু মক্কা ট্রেডার্স তার ক্রয় করা জমি বাতিল হয়েছে। বর্তমান জমির ওয়াকফ এস্টেটের পক্ষে মোতয়াল্লী মাহফুজুল আলম লোটন – ইসি নম্বর ৮৯৬। মাহফুজুল আলম লোটন জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামরুজ্জামান হেনার ভাই।

রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচা। তিনি গত তিনমাস আগে উপজেলা ভূমি অফিসে খারিজ বাতিলের আবেদন করেন। এরই প্রেক্ষিতে পুর্বের খারিজ বাতিল করে ওয়াকফ এস্টেটের মোতয়াল্লী মাহফুজুল আলম লোটনের পক্ষে রায় ঘোষণা হয়। অর্থাৎ জমিগুলো বংশধর পরম্পরায় লোটনের বংশধররা ভোগদখলে থাকবে এবং তারাই মোতয়াল্লী থাকবে।

মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াঙ্কা দাস বলেন, উভয় পক্ষের সুনানি শেষে ও কাগজ পত্র যাচাই-বাছাই সম্পূর্ণ করে এ জমির খারিজ বাতিল করে রায় ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com