সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছয়মাস ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ছয়মাস ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুর রশিদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ (২ জানুয়ারি) রবিবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার চর মনসা গ্রাম থেকে তাকে আটক করা হয়। ভিকটিমকে পুলিশ হেফাজতে ডাক্তারী পরীক্ষা-নিরিক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানালেন সদর থানার ওসি। অভিযুক্ত রশিদ সদর উপজেলার চর মনসা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে ও ভিকটিমের প্রতিবেশী এবং ৪ সন্তানের জনক।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় চর মনসা গ্রামের বাসিন্দা মানসিক প্রতিবন্ধী মা-বাবার কিশোরী কন্যার উপর প্রতিবেশী ৪ সন্তানের জনক আব্দুর রশিদের কু-নজর পড়ে।

এরপর কালু নামের ওই কিশোরীর ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে ছয় মাস ধরে তাকে একাধিকবার ধর্ষণ করে আসছিল রশিদ। সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হয়।

পরে খবর পেয়ে ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় দুপুরে ভিকটিমের খালা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com