শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

সেই আলোচিতন পিবিআই মাসুদ জেলে জামিন নামঞ্জুর, ধর্ষণ মামলায় পি‌বিআই প‌রিদর্শক মাসুদ কারাগারে

খুলনায় আ‌লো‌চিত ক‌লেজ ছাত্রী ধর্ষণ মামলার আসা‌মি পি‌বিআই প‌রিদর্শক মঞ্জুর হাসান মাসু‌দকে কারাগারে পাঠিয়েছেন আদালত। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনা‌ল-১ এর বিচারক মোসাঃ দিলরুবা সুলতানা আজ বুধবার (৮ জুন) তাকে কারাগারে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।এর আ‌গে মাসুদ আদাল‌তে জা‌মিন প্রার্থনা কর‌লে তা নামঞ্জুর করা হয়।
রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী অলোকা নন্দ দাস এ বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।আদাল‌তের সূত্র জানায়, আসা‌মি মাসুদ ২৬ মে উচ্চআদালত থেকেএ মামলায় ১৪ দিনের অন্তবর্তী জা‌মিন লাভ ক‌রে। আজ উচ্চ আদালতের জা‌মিনের মেয়াদের শেষ দিন ছিল। নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ করে জামিনের আবেদন প্রার্থনা করলে তা নামঞ্জুর ক‌রে কারাগারে পাঠানো হয়।

গত ১৫ মে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। সেদিন দুপুরেই সেই কলেজ পড়ুয়া ভিকটিমকে সাথে নিয়ে নগরীর ছোট মির্জাপুরস্থ একটি বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে পুলিশ।খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, কলেজছাত্রী ওই মেয়েটি পিবিআই ইন্সপেক্টর মাসুদের কাছে মোবাইল বা ফেসবুকে ছবি সংক্রান্ত বিষয় নিয়ে ৫ দিন আগে আসে। এ সুযোগে তাকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউজের ওই অফিসে নিয়ে যায় মাসুদ।

সেখানেই তাকে ধর্ষণ একাদিক বার ধর্সন করে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উক্ত অফিসের তালা ভেঙ্গে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন কেএমপ ‘র উপ-পুলিশ কমিশনার সোনালী সেন।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ওই কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্নের পর এঘটনায় থানায় মামলা হয়। মামলা নং ১৫ (তাং ১৫-০৫-২২)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com