মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রাজশাহী নগরীর পূবালী মার্কেট সংলগ্ন বাসটার্মিনালে বিপুল পরিমানে বাংলা মদ জব্দ

রাজশাহী মহানগরীর শিরোইল বাসটার্মিনাল সংলগ্ন পূবালী মার্কেটের নিচে স্থানীদের সহায়তায় বাংলা মদ জব্দ করেছে পুলিশ। মার্কেটের ৫ ও ৬ নং দোকান থেকে উক্ত মদ জব্দ করেন থানা পুলিশ। এ সময় সুকৌশলে মাদক কারবারি রহমান ও শাকিল পালিয়ে যায়।

গতকাল (২ জুন) বৃহস্পতিবার রাত ৮ টায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে ১৮০ বোতল বাংলা মদ জব্দ করা হয়।জানা যায়, দীর্ঘদিন থেকে শিরোইল বাস্তুহারা পাড়ার মৃত নুরুর ছেলে রহমান ও তার সহযোগী শাকিল উক্ত বাংলা মদের ব্যবসা করে আসছিলো।

২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন এবং বোয়ালিয়া পূর্ব আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রাজার নেতৃত্বে ৩০/৪০ জন স্থানীয় জনতা এলাকায় মাদক ব্যবসা বন্ধে পুলিশের সহায়তায় আজ বাংলা মদ জব্দ করেন। ঘটনার সময় সিটিএসবি’র কনস্টেবল ফরিদ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বলেন, এলাকায় কেউ মাদক ব্যবসা করতে পারবে না। মাদক ব্যবসা করলে তাকে পুলিশে দেওয়া হবে।বাংলা মদ জব্দের বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার এস আই আওয়াল বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৮০ বোতল বাংলা মদ জব্দ করেন। মাদক কারবারি রমজান ও শাকিল পালিয়ে যায়। এ ঘটনায় মাদক মামলা দায়ের করা হবে।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তায় পুলিশ ১৮০ বোতল বাংলা মদ জব্দ করেছে। মাদক কারবারিরা পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com